মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে কঠোর অবস্থানে পুলিশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে জায়গাটিতে এ দৃশ্য দেখা গেছে। 

দলটির কোনো নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারেন সে জন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

এদিকে গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা।

এছাড়া আজ (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দুই-এক জনকে চড়-থাপ্পর, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করেনি। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ