মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‌‘পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়ালের অপচেষ্টা করা হচ্ছে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়াল করতেই সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সম্পৃক্ত করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেইজের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বছর খানেক আগে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এক মতবিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানান।

তার সেই বক্তব্যকে কাটছাঁট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। অথচ একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফয়জুল করীমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে পাথর উত্তোলনের ঘটনা আলেচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহাম্মাদ ফয়জুল করীমের দেওয়া একটি বক্তব্যের ভিডিও। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ