সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা পৌর শাখার কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ভাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে ভাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী আংশিক কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে হাফেজ ক্বারী নুর মোহাম্মদ বাচ্চু মোল্লাকে সভাপতি ও হাফেজ মাহামুদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মান্না আবু বকর সিদ্দিক এবং জেলা নির্বাহী সদস্য মাওলানা আশরাফ আলী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হাফেজ মাওলানা আবুল খায়ের সেলিম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. মাহবুবুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মো. লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি শওকত আলী, আলগী ইউনিয়ন সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, ঘারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ, তুজারপুর ইউনিয়ন সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ইসলামী নেতৃত্ব দেখতে চায়। দেশে শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠা ও ইসলামি শাসন ব্যবস্থার প্রয়োগে খেলাফত প্রতিষ্ঠা অপরিহার্য। রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ