মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।

সভায় ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা নেতৃবৃন্দসহ সাবেক ও বর্তমান জেলা ও থানা শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, “৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন সর্বদা নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান চরিত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এসেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় ঘোষণা করা হয়েছে, আগামী ৩০ আগস্ট ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, যা ছাত্র সমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন অধ্যায় সূচনা করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ