মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এমন কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই : ববি হাজ্জাজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এমন কোন বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, রাজনীতি অনেক বড় মাপের জিনিস। এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়।

কিন্তু অনুদান আপনাকে কে দেবে? কেন দেবে?
সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ টকশোতে এসে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, আমার কথা যদি বলি— আমার দল গত ৮ বছর ধরে আর আমি রাজনীতিতে গত ১৫ বছর ধরে, আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয়স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়।

অনেকেই যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাট অনুদান দেয়।
ববি বলেন, আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না। তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান।

আপনি আস্তে আস্তে বাড়বেন। 
ববি আরো বলেন, আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে আট বছর আগে যদি এক্সাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ