সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

গাজীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীলবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী আলেম-উলামা ও সুধীবৃন্দের অংশগ্রহণে মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর-৩ সংসদীয় আসনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী (রিকশা প্রতীক) ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এহসানুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, মহানগর সাধারণ সম্পাদক কাজি নিজাম উদ্দীন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ ফরিদী প্রমুখ।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বেফাক সভাপতি মাওলানা কাজি মইনুদ্দিন আহমাদ, মাওনা চৌরাস্তা কাঁচা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিনসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম ও স্থানীয় উলামায়ে কেরাম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ