মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলাম, আমি যেদিন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম শেখ হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি। আজও শেখ হাসিনা তোমাদের আটকে রাখতে পারবে না।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ এসব কথা বলেন তিনি। যুব সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।

যুব সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। ৩৬ জুলাই (৫ আগস্ট) শিখিয়েছে কীভাবে শেখ হাসিনাকে বিদায় দিতে হয়। জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে আয়নাঘর ধ্বংস করতে হয়।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। যাকে ভাঙা যাবে না, মচকানো যাবে না। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে আমরা এগিয়ে যেতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম-খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি, আমি ৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব দেখেছি।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন ১৯৭১ সাল, যখন শাহাদতবরণ করেন তখন ১৯৮১ সাল। এ ১০ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণদের নেতা হয়ে তিনি দেশ শাসন করেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ