মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সমীকরণ এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সমীকরণ এখনো শেষ হয়নি। “জুলাই ঘোষণাপত্রে আমরা ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না,”

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি আয়োজন করে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’।

তিনি বলেন, “অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে আছে। এক বছরের হিসাব-নিকাশে দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এবার ছাড় দেওয়া হবে না। জুলাই সনদের লক্ষ্য পূরণ করেই আমরা নির্বাচনে অংশ নেব।”

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যে শক্তি রয়েছে, তা রাষ্ট্রের কাজে লাগাতে হবে। দেশের জনগণের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা আমরা অবশ্যই পালন করব।” তিনি জানান, জুলাই পদযাত্রায় সারাদেশের প্রায় সব জেলার যুবশক্তির সংগঠকরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি বলেন,  দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে সবসময় প্রস্তুত রাখতে হবে। জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গণপ্রতিরক্ষায় অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্য না থাকলে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি ফিরে আসতে পারে। নির্বাচন পরিবর্তনের মধ্য দিয়েই হতে হবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।

দলের ভেতরের শৃঙ্খলা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার শুরু করতে হবে নিজেদের ঘর থেকে। চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর; যারা স্বার্থসিদ্ধির জন্য দলে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

যুবশক্তির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় যুবশক্তি শুধু এনসিপির ভ্যানগার্ড নয়, দেশেরও ভ্যানগার্ড হবে। ক্ষমতার নির্ধারকরা যদি তরুণদের প্রতারিত করে, তাহলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ