মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সাবেক এমপি সোলাইমান সেলিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন, কিন্তু শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করেছিল।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আজিমপুরের সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের ছাত্র খালিদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার বাবা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১৩ নভেম্বর রাতে গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করা হয় এবং এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ