সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটির গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ৯ আগষ্ট ২০২৫ শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ খেলাফত  আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় ৫৮/১এ পুরানা পল্টন ঢাকায় উত্তরার নেতা কর্মিদের উপস্থিতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম উপস্থিত থেকে হাফেজ মুহাম্মাদ হোযায়ফাকে আহবায়ক. হাফেজ মুহাম্মাদ মাহমুদকে যুগ্ম আহবায়ক ও হাফেজ মুহাম্মাদ আরিফ বিল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা আহবায়ক কমিটি ঘোষনা করেন।

কমিটি গঠন-পূর্ব আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন চাঁদাবাজি টেন্ডারবাজি খুন দর্শন থেকে দেশের জনগণকে রক্ষা করাই হবে খেলাফত ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মীদের কাজ। হযরত মুহাম্মদুল্লাহ হাফুজ্জী হুজুর রহ.বলেছেন ভালো করে লেখাপড়া করাই ছাত্রদের বড় রাজনীতি। অতএব রাজনীতি শিক্ষার সাথে সাথে উত্তমভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ায় হবে খেলাফত ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মী ও সদস্যদের প্রধান কাজ। হল দখল করা বাস স্ট্যান্ড. টেম্পু স্ট্যান্ড দখল করা.চাঁদাবাজি করা দখলদারিত্ব.খুন -ধর্ষণ সকল প্রকার অপাংতেয় কাজ থেকে খেলাফত ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে বেঁচে থাকতে হবে। নচেৎ দেশের জনগণ ছাত্রদেরকে শিক্ষিত আদর্শ মানুষ বলার পরিবর্তে চাঁদাবাজ টেন্ডারবাজ খুনি ধর্ষক উপাধিতে ডাকবে। স্কুল কলেজ মাদরাসা ইউনিভার্সিটি গুলোকে কুলশিত করবে।  যা খেলাফত আন্দোলনের কাম্য নয়। ফ্যাসিস্ট সৈরাচারমুক্ত দেশ গড়তে নিজেদেরকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে  তৈরি করতে হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উত্তরা পশ্চিম থানার আহবায়ক হাফেজ মুহাম্মাদ হেযায়ফার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম. বক্তব্য রাখেন খেলাফত ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ.বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজশাহী প্রাদেশিক সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ ও উপস্থিত বক্তব্য রাখেন খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

তারা আগামী এক মাসের মধ্যে উত্তরা পশ্চিম থানাধীন সকল ওয়ার্ড কমিটি গঠন করে কর্মী সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে ইনশা আল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ