মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আওয়ামী লীগ যে স্লোগান দিতো সেই স্লোগান এখন বিএনপির মুখে উঠেছে এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের ওপর নেই বলে দাবি করেছেন তিনি। 

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শায়খে চরমোনাই বলেন, ৫ আগস্ট এক ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ থামেনি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। আর সেই যুদ্ধ নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক, জালিমের বিরুদ্ধে। বর্তমানে দেশের জনগণ দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা ইসলামপন্থী আরেকটা সাধারণ। ইসলামি দলগুলোর ভোট বাক্স হবে একটাই। যাতে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হয়।

মুফতি ফয়জুল করীম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বর্তমান বিএনপি নেই। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। আওয়ামী লীগ আলেম-ওলামাদের বিরুদ্ধে যেইসব শ্লোগান দিতো, এখন বিএনপি সেই সব শ্লোগানই দিতেছে। বিএনপির গাঁয়ে এখন বহুল ছাল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে বিভিন্ন পরগাছার মতোই ছালের ওপর নির্ভরশীল হেছে।

শায়েখে চরমোনাই অপপ্রচারের ব্যাখ্যা দিয়ে বলেন, এখন একটি দল হাদিয়া এবং চাঁদা দুটোকে এক করে বলছেন। তারা জানে না হাদিয়া এবং চাঁদাবাজির পার্থক্যটা কী? চাঁদা মানুষের কাছ থেকে জোর করে আদায় করা হয়, আর হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দেওয়ায় নির্মমভাবে মানুষকে হত্যার ঘটনা আছে কিন্তু হাদিয়া না দিলে কষ্টদায়কও কোনো কথা বলা হয় না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতির বাইরে জাতীয় নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। এদেশের ইসলামি শক্তি ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাসহ বহু বাংলা স্বাধীনের পর থেকে দেখে আসছি। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 

ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে দলীয় মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলআমিন, জেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর-কাঁঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ড. ফয়জুল হক, হেফাজতে ইসলামের জেলা আমির মাওলানা আ. রহিম খান প্রমূখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ