সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কাদেরবিরোধীদের কাউন্সিল আজ, আবার ভাঙনের পথে জাতীয় পার্টি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দলীয় নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও আদালতের নিষেধাজ্ঞার পর ষষ্ঠবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি (জাপা)। চেয়ারম্যান জি এম কাদেরের বিরোধীরা আজ শনিবার পৃথক কাউন্সিল আহ্বান করেছেন। তবে কাদেরপন্থি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এ কাউন্সিলকে অবৈধ আখ্যা দিয়েছেন।

১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাপা তাঁর জীবদ্দশায় চারবার ভাঙে। ২০১৯ সালে কাদেরের নেতৃত্বে আসার পর দলটি আরও একবার বিভক্ত হয়। সর্বশেষ গত বছরের ৭ জানুয়ারির নির্বাচনের পর রওশন এরশাদপন্থিরা পৃথক দল গঠন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কাদের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও ছাত্র নেতৃত্বের আপত্তিতে সরকারি বৈঠক থেকে জাপা বাদ পড়ে। এরপর আওয়ামী লীগপন্থি নেতারা দলীয় গঠনতন্ত্রের ধারা সংশোধনের দাবি তোলেন।

কাদেরপন্থি নেতৃত্ব ২৮ জুন কাউন্সিলের সিদ্ধান্ত নিলেও ভেন্যু সংকটের অজুহাতে তা স্থগিত করেন চেয়ারম্যান। এর পর চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণাকারী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদপ্রত্যাশী রুহুল আমিন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হলে চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আনিসুল ইসলাম মাহমুদ নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে বলেন, এই কাউন্সিল ভাঙন নয়, বরং ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ। গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল ও যৌথ নেতৃত্বে জাপা পরিচালনার পরিকল্পনা রয়েছে। মুজিবুল হক চুন্নু ও রুহুল আমিন হাওলাদারও এই উদ্যোগে যুক্ত আছেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, বহিষ্কৃত নেতারা কাউন্সিল আহ্বান করতে পারেন না; আদালত তাদের বিষয়ে কোনো বাতিলাদেশ দেননি। তাঁর মতে, অতীতে যারা দল ভেঙেছে, তারা খুব ছোট আকারে টিকে থেকেছে।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশে এখনো পরিবেশ নেই; সরকারের সদিচ্ছা ও সক্ষমতা দেখা গেলে তবেই জাপা অংশ নেবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ