সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আগামী নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে বলে আবারও জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে তিনি বলেছেন, এই পদ্ধতি হলে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী উচ্চ বিদ্যালয় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির সালাহউদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে? পিআর খায় না মাথায় দেয়। পিআর খায়ওনা মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।

বিএনপির দিকে ইঙ্গিত করে পীর সাহেব চরমোনাই বলেন, পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে ওরা এককভাবে ক্ষমতায় যাওয়ার পরেই সংবিধানকে নিজেদের লেখা একটা চটি বই হিসেবে ব্যবহার করে, যখন মন চায় তখনই সংবিধান পরিবর্তন করে ফেলে। কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে এই সুযোগটি আর থাকে না। পিআর নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়।

মুফতি রেজাউল করীম বলেন, আমরা ৫৩ বছর নির্বাচন দেখেছি, কিন্তু ৫৩ বছরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা কী দেখেছি? দিনের ভোট রাতের বাক্সে চলে যায়। কালো টাকার দৌরাত্ম্যের ও পেশিশক্তির কারণে ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারেনি। আপনারা দেখেছেন এই পদ্ধতিতে নির্বাচনে ৩০-৪০% ভোট ১০০% লোকের নেতৃত্ব দিয়ে এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, সামনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। আমরা ঘোষণা করেছি, যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকেসহ আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একাকার হয়ে আমরা আর ভারতের দালাল হতে চাই না,  আর আমরা আমেরিকার দালাল হতে চাই না। এদেশ আমার আপনার৷

সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ