মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দীর্ঘ প্রতীক্ষার নির্বাচনের প্রতি মুখিয়ে আছে দেশের জনগণ: মাওলানা আবদুর রব ইউসুফী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, দীর্ঘ ১৫,১৬ ধরে দেশের জনগণ নানা ভাবে বঞ্চনার শিকার হয়ে আসছিল। প্রহসনের নির্বাচন, ভোট বিহীন নির্বাচন, দিনের ভোট রাতে এভাবেই জনগণের সাথে প্রতারণা চালিয়ে আসছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আন্দোলন সংগ্রামের টুটি চেপে ধরেছিল খুন গুম ও জেল জুলুম নির্যাতনের মাধ্যমে। এক পর্যায়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড় যায়। অবশেষে ২৪শের ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামী জাহেলিয়াতের সরকার ও তাদের দোসরদের। প্রিতিষ্ঠত হয় অন্তরবর্তীকালীন সরকার। 

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউসুফী আরো বলেন, এরপরও নির্বাচন নিয়ে নানান শংকা ও অনিশ্চয়তা জনমনে কাজ করছিল। কিন্তু গত ৫ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস  সাহেবের জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে নির্বাচনের একটা দিক নির্দেশনায় জনগণ স্বস্তি পায়। তবে কোন স্বার্থপরগোষ্ঠী বা আওয়ামী ফ্যাসিবাদীদের দোসররা যাতে কোন রকমের অনিশ্চয়তা সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ