সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মেজর হাফিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ (বীরবিক্রম)।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ‘জুলাই-আগস্টে শহীদদের স্মরণে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বিজয় র‌্যালি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় নগরীর আলুপট্টি মোড়ে বার্তা ভবনের সামনে।মেজর হাফিজ বলেন, “শেখ হাসিনা ছিলেন পৃথিবীর অন্যতম কঠোর শাসক। এমন কোনো দমন-পীড়ন নেই যা তিনি জনগণের ওপর চালাননি। ৩৪ জন অনির্বাচিত সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের, যাদের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কোনো বৈধতা ছিল না। ভোট ডাকাতি, গুম, খুন, দুর্নীতি—সবই করেছে আওয়ামী সরকার।”

তিনি দাবি করেন, “দেশ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। আন্দোলনে বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন।”

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাফিজ উদ্দীন বলেন, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে যে ওয়াদা হয়েছিল, তিনি তা রেখেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার মাধ্যমে তিনি তার অঙ্গীকার পালন করেছেন। আমরা আশাবাদী—সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।”

বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “দেশে এমন একটি দল আছে, যারা জনগণের ভোটে বিশ্বাস করে না। তারা চায় নির্বাচন না হোক, যাতে তারা সরকারে থাকার সুযোগ পায়। তবে মানুষ জানে, দেশের উন্নয়ন নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব।”

"জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বিএনপিও রেহাই পাবে না"
তিনি বলেন, “আমরা নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা করব। তবে যদি সাধারণ মানুষের ওপর নিপীড়ন করি, দুর্নীতিতে জড়াই, তাহলে আমাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। কারণ তাদের পতন হয়েছে অন্যায়ের কারণে।”

রাজশাহী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর সদস্যসচিব মামুন অর রশিদ মামুনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়, যা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ