সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জুলাই ঘোষণাপত্রে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। আমিও এটাকে স্বাগত জানাই। তবে শুধু একটি কথা বলতে চাই। সেখানে ২৩ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে, সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি।’’

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে, কেউ এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন। কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে। ভিজে আমরা সেখানে ছিলাম। আমরা যে সফলতা উদ্‌যাপন করছি, সেটি শুধু ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ