সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক মতভেদ থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতেই পারে, আর সেই ভিন্নমত নিরসনে আলোচনাও চলবে। কিন্তু জাতীয় ইস্যুতে, বিশেষ করে গণতন্ত্র রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া উচিত নয়। জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। কারণ আমি বিশ্বাস করি—ধর্ম, দর্শন, মতভেদ যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র আমাদের সবার।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় শোভাযাত্রার আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান।

নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। ফ্যাসিবাদের সময়ে আমরা কেউই নিরাপদ ছিলাম না—আমাদের সন্তানরাও নয়। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর পুরো দেশকে পরিণত করা হয়েছিল এক ভয়ংকর বন্দিশালায়। এর মূল কারণ ছিল গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ