সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থনের বার্ষিকীতে বিএনপির বিজয় মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশাল বিজয় মিছিল করেছে বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বড়মাঠ চত্বরে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী। নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সাল আমিন বলেন, “দীর্ঘ ১৭ বছর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটেছে, যার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। এই পথে বহু তরুণ শহীদ হয়েছেন, বহু পরিবার হারিয়েছে আপনজন। আজ আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ