মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ : মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র দেখে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবন হতাই থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

গতকালের জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

এদিকে জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশ প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

ধারণা করা হচ্ছে, জামায়াতের নায়েবে আমিরের এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন।

এ সময় পাশে থাকা দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‌‘তারা (জামায়াত) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো এখনও দেয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে-‘হতাশ’। আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকট এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে পরিষ্কার করবে।’

জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ