সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টুংগীপাড়া থানা শাখার উদ্যোগে “থানা সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ আগস্ট  বিকালে টুংগীপাড়া চৌরঙ্গী মোড়ের মসজিদে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ টুংগীপাড়া উপজেলার সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, “ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। ইসলামের প্রদর্শিত পথই পারে মানুষকে মুক্তির দিশা দিতে পারে । অন্য কোনো মতবাদ বা পথ দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”

সম্মেলনের শেষ পর্বে প্রধান অতিথি ২০২৪ সালের কমিটি বিলুপ্ত করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন: সভাপতি মোঃ রইসুল ইসলাম , সহ-সভাপতি মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ সাকিব শেখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি এইচ এম ছালমান ফার্সী বলেন  “ইবাদতনিষ্ঠ রাজনীতি আমাদের মুক্তির পথ। কোনো ফ্যাসিস্ট সরকার এই চেতনাকে দমিয়ে রাখতে পারবে না। গণঅভ্যুত্থান-ই তার প্রমাণ। গণহত্যা ও নির্যাতনে অভিযুক্ত ফ্যাসিস্ট শক্তির কোনো নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই।”
 
গোপালগঞ্জ জেলা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া কোন ব্যক্তি বা দলের নয়, সুতরাং মন্তব্যে সতর্কদৃষ্টি রাখা প্রয়োজন। কেননা, এ ভূমি মুজাহিদে আ'জম আল্লামা শামছুল হক ফরিদপুরী সদর সাহেব রহ. জন্মভূমি ও স্বপ্নের বাগান।

সম্মেলনে ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ শাহাদাত শেখ, সেক্রেটারি মোঃ রমজান তালুকদার,জয়েন্ট সেক্রেটারি মোঃ ইমরান শেখ,সাংগঠনিক সম্পাদক তাফসির আহমদ তালুকদার সহ যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ