সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় জমিয়তের সন্তোষ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশিত অন্তর্ভুক্তিতা না থাকলেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এবং রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

এ বিষয়ে জমিয়তের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই ঘোষণাপত্রে প্রত্যাশিত অন্তর্ভুক্তিতা নেই। পিলখানা ও শাপলা ট্রাজেডি এই ঘোষণাপত্রে উপেক্ষিত হওয়ায় আমরা হতাশ হয়েছি এবং গুরুত্ব বিবেচনায় এ দুটি বিষয়কে এড়িয়ে যাওয়া উচিত হয়নি বলে আমরা মনে করি। একই সাথে ঘোষণাপত্রে জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার অভিপ্রায়কে আমরা দলীয়ভাবে স্বাগত জানাই।

জমিয়ত মহাসচিব জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার আগামী নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে নির্বাচন নিয়ে জনমনের বিভ্রান্তি ও ধোঁয়াশা দূর হবে। সরকাকে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন ও সকল দলের সমান সুযোগ তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ