মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ঝিনাইদহে ফ্যাসিস্ট বিরোধী মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা) ঝিনাইদহ 

ফ্যাসিস্ট হাসিনার পলাতকের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার যোহরের নামাজের পর ঝিনাইদহ শহরে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান খান লাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি উসমান গনী সরকার।

এছাড়াও কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম, সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলাম এবং অফিস সম্পাদক হাফেজ ইমদাদ হুসাইন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি হাফেজ উসামা হক এবং সাধারণ সম্পাদক হাফেজ রিফাত হুসাইন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার এখনই সময়। তারা জনগণকে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শান্তিপূর্ণ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ