মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

খেলাফত মজলিস শ্রীপুর উপজেলার বিজয় র‍্যালি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভার চত্বরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি জেনারেল মাওলানা সফিক রাহমানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী কাসেমী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুল্লাহ সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম, দেশ ও মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় দৃঢ় অবস্থানে ছিল এবং থাকবে।”

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী চলমান অন্যায়-অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ