মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গোয়াইনঘাটে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে রোববার (৩ আগস্ট) সংগঠনের কর্মীদের দক্ষতা বাড়াতে ' প্রশিক্ষণ সভা ও শুরা অধিবেশন’ উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা আনছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম নূমানির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন ও বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান এবং সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন। 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাশুক, মাওলানা মুফতী মাশুক আহমেদ, মাওলানা ফাতির আহমেদ, মাওলানা রুহুল আমিন ছাদিক, ইয়াসিন আরাফাত, আবু তাহির মিসবাহ, আলতাফ মাহমুদ প্রমুখ।

প্রশিক্ষণ সভা পরবর্তী শুরা অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির সাংগঠনিক মেয়াদ আরো দুই মাস বৃদ্ধি করা হয়। প্রশিক্ষণ সভার ফলে তৃণমূলের কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও অঙ্গীকারের সঞ্চার হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মাঝেও দাওয়াতি মাহফিলে বেশ কয়েকজন ভাই সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ