মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়বে তরুণরাই: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তোমরাই প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শের সঙ্গে তোমাদের বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত ভূমিকা মিলিয়েই লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।”

রোববার রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজকের এই সমাবেশে দলমত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।”

স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারেক রহমান বলেন, “দেশ এখন একটি পরিণত পর্যায়ে পৌঁছেছে। জনগণ আর বিভেদ, প্রতিহিংসা ও বিরোধের রাজনীতি চায় না। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। কথামালার রাজনীতি নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করতে হবে।”

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়া জরুরি নয়, তবে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরি। যোগ্য নেতৃত্ব মানে কেবল রাজনৈতিক পদ বা ভবিষ্যতে এমপি-মন্ত্রী হওয়া নয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা প্রত্যেক সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। এই দক্ষ নেতৃত্বই পারে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “শিক্ষাজীবন শেষে একজন শিক্ষার্থী কীভাবে সহজে কর্মজীবন শুরু করতে পারে, তা নিয়ে চিন্তা করা অত্যন্ত জরুরি। প্রতিটি সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই আগামীর বাংলাদেশকে বদলে দিতে সক্ষম।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ