সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল নিহত মেহেরীনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষিকা মেহেরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ফলে অগ্নিকাণ্ড থেকে অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচাতে সক্ষম হলেও নিজে মারাত্মক আহত হয়ে মৃত্যুর কাছে হার মানেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ