মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শহীদ ইমাম হাসানের ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু হলো এনসিপির সমাবেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে শহীদ হওয়া ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল।

তিনি বলেন, ‘আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, আর কোনো ভাই যেন তার আদরের ভাইকে না হারায়, কোনো মায়ের বুক খালি না হয়। বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।’

সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা এনসিপি নেতাকর্মীদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে বসানো বড় স্ক্রিনে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের দলিলচিত্র, ভিডিও ক্লিপ ও শহীদদের স্মৃতিচারণমূলক উপস্থাপনা।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাবেশে ২৪ দফা সম্বলিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এ ইশতেহারে স্থান পাবে— দেশ পরিচালনার কাঠামো, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রবাস নীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার পরিকল্পনা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ