সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে: নাসীরুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মাধ্যমেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমাদের প্রস্তাবিত জুলাই সনদে নির্বাচন কমিশনের সংস্কার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এই সংসদ নির্বাচনের আগে সেই সংস্কার বাস্তবায়ন জরুরি।”

রোববার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে নাসীরুদ্দীনের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “গত ১৫ বছরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগোচ্ছি, সেখানে কোনো দল ছাড়া অন্য কেউ ভোট গ্রহণে এলে তা সংকট তৈরি করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন আগের আইন অনুযায়ী গঠিত হলেও তারা সম্প্রতি কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে, যা এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আসেনি। তাছাড়া ভোট ডাকাতিতে জড়িত কমিশনের কর্মচারীদের পদত্যাগের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা এখনো হয়নি।”

তার ভাষ্য, “আমাদের জুলাই সনদে নির্বাচন কমিশনের সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শেষ হলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ