মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

৫ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের দেশব্যাপী বিজয় র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ‘গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজ ৩ আগস্ট ২০২৫ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন— ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ছিল এক অবিস্মরণীয় দিন। বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভ সে দিন রূপ নেয় ভয়াবহ গণ-অভ্যুত্থানে। লাখো ছাত্র-জনতা রাজপথে নেমে আসে এবং গণভবন অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করে। এই মিছিল ছিল ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব। একপর্যায়ে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং পালিয়ে ভারতে আশ্রয় নেন।

এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিকে নতুন গতি দিয়েছে এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক যুগান্তকারী মাইলফলকে পরিণত হয়েছে। এই বিপ্লবের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনসমূহ ইতিমধ্যে জুলাই মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশব্যাপী ‘বিজয় র‌্যালি’ পালিত হবে। 

বিবৃতিতে তিনি, বাংলাদেশ খেলাফত মজলিসের সকল মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই র‌্যালি পালন করার আহ্বান জানান।

তিনি দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম-উলামা, ছাত্র, যুবক ও সমাজ সচেতন নাগরিকদের বিজয় র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণেরও আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ