মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব জেলা শাখার উদ্যোগে শনিবার (২ আগস্ট) দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং শাখার সহসভাপতি মাওলানা আজিমুদ্দীন শাহ জামালী।

এছাড়া হেদায়াতি বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি আব্দুল আলীম, মুফতী বাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ মজলিসে ইহতেসাব ও প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ