মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দেশ ও ইসলামের প্রশ্নে জীবন দেব, মাথানত করব না: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ ও ইসলাম রক্ষায় আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, দেশ ও ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা জীবন দিতে পারে, কিন্তু মাথানত করবে না।

শনিবার (২ আগস্ট) বিকেলে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত এমপি প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো জনতা, আলেম-উলামা ও সর্বসাধারণের উপস্থিতিতে জনসভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

মাওলানা মামুনুল হক বলেন, ইসলামের স্বার্থে যদি কারাগারে যেতে হয়, যাবো। যদি জীবন দিতেও হয়, দেবো। কিন্তু অন্যায় ও জুলুমের কাছে মাথানত করব না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য।

ইবনে শাইখুল হাদিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কোনো গোপন এজেন্ডা নিয়ে রাজনীতি করে না। আমরা জনগণের অধিকার আদায়ে, ন্যায়ের পক্ষে এবং ইসলামের পূর্ণ স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে আছি, থাকব ইনশাআল্লাহ।

মাওলানা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে, খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমাদ, জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা পশ্চিম থানা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, যুব মজলিস কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ