মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জাতিসংঘের কার্যালয়: ৭ আগস্ট দেশব্যাপী স্মারকলিপি দেবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ইস্যুতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে জমিয়তে উলামায়ে ইসলাম। ৭ আগস্ট বৃহস্পতিবার দলের সব সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি। 

গত ২৫ জুলাই ঢাকার বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলাগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীলগণকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দেশবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ জনতা বর্তমান সরকারের আত্মঘাতী এই চুক্তি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। 

শুক্রবার (১ আগস্ট) আরজাবাদ মাদরাসায় বাদ আসর অনুষ্ঠিত দলের খাস কমিটির মিটিংয়ে উপস্থিত নেতারা এসব কথা বলেন। 

মিটিংয়ে এই ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ