মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শেখ হাসিনা আলেম নির্যাতনকে জায়েজ করেছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

“শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আজ যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে এতে কারও সমস্যা থাকার কথা নয়।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচনও করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, “দক্ষিণপন্থা নাম দিয়ে ইসলামপন্থিদের ফের কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। এই জুজুর ভয় দেখিয়ে আর জনগণকে বোকা বানানো যাবে না।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, একটি দলের দুই ‘মহারথি’ এখন বন্দর ও ট্রাকস্ট্যান্ডে গডফাদার হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক।”

অপরদিকে, দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার বদলালেও শ্রমিকদের জীবনে পরিবর্তন আসেনি। গণঅভ্যুত্থানের পরও এ সরকারের পুলিশ শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে। শ্রমিক-মালিক সম্পর্কের জায়গায় এখন দালাল প্রতিষ্ঠিত।”

তিনি বলেন, “শ্রমিকদের মজুরি, কাজের পরিবেশ ও সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত না করে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ