“জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে খুনি হাসিনা নিজেই আজ জাতির কাছে নিষিদ্ধ হয়ে গেছেন”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার শাহজাহানপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধারা জীবন দিয়েছিলেন কোনো ক্ষমতার পালাবদলের জন্য নয়। তারা চেয়েছিলেন ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, ন্যায়বিচারপূর্ণ একটি নতুন বাংলাদেশ।” তিনি
