মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পিআর নিয়ে আপনাদের এতো ভয় কেন, বিএনপিকে ইসলামী আন্দোলন নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। সেখানে কেউ ভয় পায় না, আর আপনারা (বিএনপি) ভয় পাচ্ছেন! যদি জনগণ আপনাদের পক্ষে থাকে, তাহলে ভোট নিয়ে ক্ষমতায় যাবেন। পিআর পদ্ধতি থাকলে তখন অন্তত বলা যাবে—জনগণের ভোটে এসেছেন। অথচ পিআর শব্দ শুনলেই আপনাদের গায়ে চুলকায়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে আপনাদের ৫০ শতাংশ ভোট পাওয়ার কোনো প্রমাণ নেই। আর পিআর চালু হলে ৫০ শতাংশ তো দূরের কথা, কাছাকাছিও আসবেন না। ২০০৮ সালের নির্বাচনে আমরাসহ আপনারাও অংশ নিয়েছিলেন। তখন থেকেই আমাদের দলের আমির জাতির উদ্দেশে পিআর পদ্ধতির পক্ষে স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। আজ ২০২৫ সালে এসে আপনারা বলছেন, “পিআর মাথায় দেয় না গায়ে দেয়?” এখন সময় এসেছে—গায়ে দেওয়ার। এ দেশের ঠেলাগাড়িওয়ালা, রিকশাচালক, শ্রমিক সবাই পিআর বোঝে, শুধু আপনারাই বোঝেন না। চোখ কি অন্ধ হয়ে গেছে?’

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শোরাফ উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ