সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসলামী আন্দোলনের সাথে বাংলাদেশ সংস্কার পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সংস্কার পার্টির নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। এবং বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ সংস্কার পার্টির নির্বাহী সভাপতি মেজর আমীন আহমেদ আফসারী।

আজ (৩১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মৌলিক সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য, সুস্থ্য রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও স্বনির্ভরতা নিয়ে আলোচনা হয়। এবং পিআর ও সংস্কার বিষয়ে পারস্পরিক সহযোগীতামূলক কর্মসূচিতেতে ঐক্যমত থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংস্কার জোটের মূখ্য সমন্বয়ক প্রফেসর এ আর খান, বাংলাদেশ নতুনধারা জনতা পার্টির আহবায়ক মুহাম্মাদ আব্দুল আহাদ নুর, বাংলাদেশ শ্রমজীবী পার্টির লায়ন মুহাম্মাদ আব্দুল কাদের জিলানী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম এবং দলের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ