সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

শক্তিশালী আইনী ভিত্তি দিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত জুলাই সনদের খসড়ার পটভূমিতে ১৯৪৭ সালে পূর্ববঙ্গের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করা হয়নি। ইংরেজদের পৌনে দু’শ বছর শোষন-বঞ্চনার বিরুদ্ধে মুসলিম জাতীয়তার ভিত্তিতে আমাদের নিকট অতীতের এই স্বাধীনতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে মুখ্য ভূমিকা পালন করেছিল। আমরা দাবি করছি, চূড়ান্ত জুলাই সনদের পটভূমির শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ উল্লেখ এবং ১৯৪৭ ও ১৯৭১ সালকে যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। এই সনদে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান থাকতে হবে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির পূর্বেই এই সনদ ঘোষণা ও তার শক্তিশালী আইনী ভিত্তির ব্যবস্থা করতে হবে।

পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি এখনো বিভিন্ন জায়গায় নাশকতার যে অপচেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীকে তা কঠোর হাতে দমন করতে হবে। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জনগণ ৫ আগস্ট নির্বিঘ্নে  কর্মসূচি পালন করবে। এই মুহূর্তে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির ঐক্যবদ্ধতা আরো কাম্য। অন্তর্বর্তীকালীন সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ এসেছে, তা অবশ্যই যথাযথ তদন্ত করতে হবে। অভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে জনগণ এসব আর সহ্য করবে না।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নুরুল হক, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ