সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সহিংসতামুক্ত পরিবেশে ডাকসু নির্বাচন চায় ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এই ইতিবাচক অগ্রগতি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন বলে মনে করে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ৬ বছর পর তফসিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধুবাদ জানাই।

নেতারা বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য।

নেতারা আরও বলেন, ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ