সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই হতে হবে : জাতীয় নাগরিক পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে।

তিনি বলেন, ‘কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হলে দলটি তাতে স্বাক্ষর করবে কি-না তা বিবেচনাধীন থাকবে।’ 

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে।

আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবে কি না সেটা অবশ্যই বিবেচনাধীন।’

একইসঙ্গে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয় সেজন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের পথ তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল যাতে সংস্কারের ক্ষেত্রে দ্বিমত প্রকাশ না করতে পারে সেই গ্যারান্টি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারের বিষয়ে একমত হচ্ছি সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে সেটা গ্যারান্টি দিতে হবে।’

সংস্কারের প্রস্তাবনার সঙ্গে অসংগতিপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয় এমন বিধান যুক্ত করার দাবিও জানিয়েছেন এনসিপির এই নেতা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ