সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের উত্থানকে ভয় পায়: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ক্ষমতাপ্রেমিক ও দুর্নীতিবাজরাই ইসলামী আন্দোলনের রাজনৈতিক উত্থানকে ভয় পায়। এজন্য তারা ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইসলামপন্থীদের গণজাগরণ দেখে তাদের মাথা অর্ধেক পাগল হয়ে গেছে। আগামীতে ইসলামের বিজয় দেখে ওদের মাথা পরিপূর্ণ পাগল হয়ে যাবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটা লুটপাট করেছে। তার মন্ত্রী, এমপি ও সাধারণ নেতা-কর্মীরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। 

তিনি আরো বলেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপিকে দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি। তাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, ঘুষ, দুর্নীতি ও কালো টাকার নির্বাচন বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। ৫ আগস্টের পর দেশব্যাপী যারা লুটপাট, চাঁদাবাজী ও দখলদারিত্ব কায়েম করেছে তাদের প্রত্যাখান করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।’ আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলসমূহের নির্বাচনী সমঝোতা প্রায় চূড়ান্ত। তাই আগামীতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স দেওয়া হবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ