সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মানবাধিকার নয়, এটি জাতি ধ্বংসের কমিশন: খেলাফত যুব মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, "এটি মানবাধিকার নয়, বরং জাতি ধ্বংসের কমিশন। পশ্চিমা দেশগুলো মুসলিম নির্যাতনের ক্ষেত্রগুলোতে নীরব থাকে, যেমন সিরিয়া, ফিলিস্তিন, চীন, মিয়ানমার, কাশ্মীর—এখানে তাদের অবস্থান কোথায়?"

আজ বাদ আসর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেটে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে  মাওলানা জাহিদুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

মাওলানা জাহিদুজ্জামান বলেন, "তথাকথিত জাতিসংঘের মানবাধিকার সংগঠন এবং তাদের নেতৃত্বে থাকা ব্যক্তিরা বহুবার এমন কার্যক্রম পরিচালনা করেছে, যা মুসলিম বিশ্ব এবং ইসলামী মূল্যবোধের জন্য স্পষ্ট হুমকি।"

তিনি উল্লেখ করেন, "জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা, যিনি নিজে ঘোষিত সমকামী, তার পার্টনারসহ বাংলাদেশে আসতে চান। এটি শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় নয়—এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন। এর উদ্দেশ্য ইসলামি সমাজ কাঠামোতে পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়া, সমকামিতাকে সমাজে বৈধ করার চেষ্টা, এবং পরিবার ব্যবস্থাকে ধ্বংস করা।"

তিনি আরও বলেন, "তথাকথিত সংখ্যালঘু অধিকার, পাহাড়ি ইস্যু, এবং বিচ্ছিন্নতাবাদকে মানবাধিকার আড়ালে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। ইসলামপন্থীদের রাজনীতিকে ‘জঙ্গিবাদ’ এবং ‘সাম্প্রদায়িকতা’র অপবাদ দিয়ে আন্তর্জাতিকভাবে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।"

তিনি বলেন, "মানবাধিকার মানে কি কেবল পশ্চিমা সংস্কৃতি প্রতিষ্ঠা করা? মানবাধিকার মানে কি ইসলামি মূল্যবোধকে চাপা দিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে সমাজ পরিচালনা করা? এ ভণ্ডামি আর চলবে না।"

অধ্যাপক জাহিদুজ্জামান বলেন, "আমরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে এই সংস্কৃতি-সন্ত্রাস রুখে দেব। আমরা বিশ্বাস করি, এ দেশের জনগণ ধর্মপ্রাণ, এবং তারা এই এজেন্ডা বুঝে গেছে। এ দেশে কোনো সমকামী সংস্কৃতি বা মুসলিমবিরোধী প্রচারণা ঠাঁই পাবে না, ইনশাআল্লাহ।"

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর মাতুব্বরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুলমান সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, অফিস সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম পাপন, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মজলিসে আমেলা সদস্য মোঃ রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মাওলানা রায়হান মাহমুদ, মুগদা থানা সভাপতি মাওলানা মাহমূদ হাসান, শাহবাগ থানা সভাপতি জাকির হুসেন, কামরাঙ্গীর থানা সভাপতি জাহিদুল ইসলাম, ওয়ারি থানা সভাপতি মাওলানা আল আমিন, হাতিরঝিল থানা সভাপতি জসীমউদ্দীন, এবং লালবাগ থানার সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ