সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি-সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আবার যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে করব।’

সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির জামালপুরে পথযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা করে বৈষম্যবিরোধী আন্দোলন বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম। কারণ গণ-অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল ও পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা বৈষম্যবিরোধীর ব্যানারে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে।’ 
 
তিনি বলেন, ‘অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বানচাল ও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। গণ-অভ্যুত্থান না হলে তারা তো নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না।’ 

জুলাই সনদের বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সংস্কার প্রক্রিয়ায় উচ্চকক্ষ প্রয়োজন, জাতীয় সংসদকে দুই ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে। যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্যকে নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐকমত্য হয়নি ফলে জুলাই সনদ আটকে আছে।’
 
পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ