সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস থাকা উচিৎ না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস থাকা উচিৎ না। কারণ গাজায় গণহত্যা বন্ধে মানবাধিকার কমিশনের কোন কার্যকর ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘ মুসলিম সম্প্রদায়ের উপর যুগের পর যোগ সীমাহীন বর্বরতা বন্ধে তাদের কোন মাথাব্যথা নেই। ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি। জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, তথাকথিত সেই মানবাধিকার কমিশনের অফিস দিয়ে আমরা কি করব? তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ তাদের স্বার্থ বিরোধী কোন চুক্তি করার ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়নি। এই চুক্তি বাতিল না হলে দেশে আবার একটি জুলাই হবে।

আজ রবিবার ২৭ জুলাই'২৫ বিকাল ৫ টায়  রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয় অনুষ্ঠিত নিয়মিত পাক্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতী নিজামুদ্দিন, আলহাজ্ব আলাউদ্দিন, মাসুম বিল্লাহ, মুফতী আরমান হোসাইন, মুফতি হাবিবুল্লাহ, নাজমুল হাসান।

তিনি আরো বলেন, বাংলাদেশে পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই অফিস। এর মাধ্যমে বাংলাদেশ নোংরা জিও পলিটিক্স এর শিকার হবে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি। বিগত অর্থ শতাব্দীর ইতিহাস প্রমাণ করে মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস কখনো মুসলিম উম্মাহর উপকারেও আসেনি। ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ভারত, আফগানিস্তানসহ অনান্য মুসলিমদের উপর যখন পশ্চিমা বিশ্ব ও ইসরাইল অন্যায়ভাবে জুলুম অত্যাচার, হামলা করেছে এবং আজও হচ্ছে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বরং সেখান মুসলিমদের নিধন করার পক্ষে কথা বলে। সেই ব্যর্থ মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় হবে; আর আমরা তা সহ্য করবো এটা হয় না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ