সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বাংলাদেশ খেলাফত মজলিসের কয়েকটি পদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাংগঠনিক কয়েক দায়িত্বে রদবদল এনেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে এই রদবদল আনা হয়। গত শনিবার (২৬ জুলাই) রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, মাওলানা হাসান জুনাইদকে দলের সহ-প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পরিবর্তন করে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা নূর মুহাম্মদ আজীজ।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— মুফতি নূর হোসাইন নূরানী, মাওলানা সালাউদ্দিন, মুফতি হাবিবুর রহমান কাসেমী, ক্বারী হোসাইন আহমদ, জাহিদুজ্জামানকে (সভাপতি, যুব মজলিস)।

অধিবেশনে শূরার সদস্যরা আগামী জাতীয় নির্বাচন ও সমকালীন রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অধিবেশনে ১৩টি প্রস্তাব গৃহীত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য— সীমান্ত হত্যা বন্ধে সমতাভিত্তিক কূটনৈতিক তৎপরতা জোরদার;  ভোটের অনুপাতে (এমএমপি) আসন বণ্টন পদ্ধতি চালু, ‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত প্রকাশ ও চলমান সংস্কারে ইসলামী মূল্যবোধ প্রতিফলন; জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ