সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

যশোরের তিনটি আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) যশোরের বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্দিয়া ইউনিয়নের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

সমাবেশ শেষে পীর সাহেব চরমোনাই যশোর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেনকে, যশোর-৪ আসনে ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনকে এবং যশোর-৫ আসনে মাস্টার মো. জয়নাল আবেদীন (টিপু)-কে হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, জেলা সভাপতি সাবেক পুলিশ অফিসার আলহাজ মিয়া মো. আব্দুল হালিম, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ