সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে রিজভী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাজিয়া ও নাফি বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ থানাধীন এলাকায় তিনি নিহতদের বাসভবনে যান এবং গভীর শোক ও সমবেদনা জানান।

তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্বে যান রিজভী। তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর রাখছেন।

রিজভী বলেন, "সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক পৃথিবীতে আর কিছু নেই। এ বেদনা ভাষায় প্রকাশের নয়। বিএনপি এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে এবং থাকবে।"

সাক্ষাৎকালে নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পিতা আশরাফুল আলম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি রিজভীর কাছে আবেদন জানান, যেন তাদের সন্তানদের কবর দুই বছরের আগে অন্য কাউকে দাফনের জন্য ব্যবহৃত না হয়।

রিজভী এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ