সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখা পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “মুসলমানরা জীবন-জীবিকার উদ্দেশ্যে পৃথিবীর যেখানে থাকুক না কেন, দ্বীন কায়েমের সংগ্রাম থেকে বিরত থাকার সুযোগ নেই। প্রবাসী বাংলাদেশিদেরও উচিত, দেশের কল্যাণমুখী ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতন ও সংগঠিত হওয়া।”

তিনি আরও বলেন, “সংগঠনের আন্তর্জাতিক কাঠামো শক্তিশালী করতে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বব্যাপী প্রবাসীদের নিয়ে স্থানীয় শাখা গঠন করছে। এই ধারাবাহিকতায় বিগত এক সপ্তাহ ধরে আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করছি এবং আজ আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া শাখা গঠন করা হলো। আলহামদুলিল্লাহ।”

তিনি বলেন, “মালয়েশিয়ায় আমাদের অবস্থান এমন হওয়া উচিত, যাতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় এবং প্রবাসীদের জন্য শ্রমবাজার আরও সম্প্রসারিত হয়।”

দাওয়াতি মজলিস শেষে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে মাওলানা তাকী উল্লাহকে সভাপতি ও মাওলানা হাবিবুর রহমান কাউসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সিনিয়র সহ-সভাপতি – মাওলানা ইব্রাহিম খলিল, সহ-সভাপতি – মোহাম্মদ বাবলু ও মাওলানা মাসরুর,সহ-সাধারণ সম্পাদক – মাওলানা বদরুদ্দোজা,সাংগঠনিক সম্পাদক – মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক – হাফেজ রাহাত, নির্বাহী সদস্যবৃন্দ – হাফেজ এমদাদ, মোহাম্মদ রাসেল খান, মোহাম্মদ তানভীর, মোঃ ইমদাদ হোসেন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ