সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়াচ্ছে : গয়েশ্বর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "সমন্বয়হীনতা ও অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার বিতর্কের মধ্যে পড়ছে।"

শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচন যত দেরি হবে, ততই সংকট বাড়বে এবং সরকার প্রশ্নবিদ্ধ হবে।
সরকার দৃশ্যমান নয় এবং নির্বাচিত নয় বলেই দেশের সংকট এড়ানো যাচ্ছে না।

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও এখনো দায় স্বীকার না করায় বিমানবাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গয়েশ্বর। বলেন, “সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ