সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও পারবে: শফিকুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে দেশও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবে।”

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমরা সবার সহযোগিতা কামনা করি। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সকল শ্রেণিকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে চাই।”

ডা. শফিক অভিযোগ করেন, “গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। অথচ গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “যেভাবে দলকে শৃঙ্খলার সাথে পরিচালিত করছি, সেভাবেই দেশও পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ