সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

 ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এ দেশ আমার, এ দেশের ভালো-মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার।’

মুফতি রেজাউল করীম বলেন, ‘আমি বলব ৫ আগস্টের পরে দেশ গঠন করার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি মাঠে ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তুলতে পারি, তাহলে যারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দেয়, দেশের মধ্যে বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’‎

ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন, দলের  নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট- ৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ